
ইসরাইল ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মৃত্যুবরণ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার মৃত্যু নিশ্চিত করার কিছুক্ষণ পরই ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী নজিরবিহীন হামলার ঘোষণা দিয়েছে। দেশটির বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি এ তথ্য প্রকাশ করেছে।
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ আক্রমণাত্মক অভিযান’ শুরু হতে যাচ্ছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, এই অভিযান শুরু হবে ‘আর মাত্র কয়েক মুহূর্তের মধ্যেই’।
আইআরজিসি জানায়, হামলার লক্ষ্য হবে ‘দখলকৃত এলাকা এবং আমেরিকান সন্ত্রাসী ঘাঁটি’ অঞ্চলজুড়ে।
খামেনিকে হত্যার দাবি শনিবার রাতেই করছিল ইসরাইল ও যুক্তরাষ্ট্র। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও।
তবে ইরানের পক্ষ থেকে বিষয়টার চূড়ান্ত ঘোষণা আসার অপেক্ষা ছিল। ইরানও রবিবার ভোর নাগাদ নিশ্চিত করে যে খামেনি আর বেঁচে নেই। এরপরই এবার দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ঘাটিতে হামলার ঘোষণা দিল।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]