
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের জন্য নবগঠিত বোর্ড অব পিস–এর সদস্য দেশগুলো ৫ কোটি ডলার অর্থ সহায়তার প্রতিশ্রুতি দেবে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) তিনি বলেন, আগামী বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ওয়াশিংটনে বোর্ডের প্রথম আনুষ্ঠানিক বৈঠকে এই প্রতিশ্রুতির ঘোষণা দেয়া হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প বলেন, ‘বোর্ড অব পিস ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থায় পরিণত হবে এবং এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা আমার জন্য সম্মানের।’
তবে কোন কোন সদস্য দেশ গাজা পুনর্গঠনের জন্য অর্থ দিচ্ছে বা স্থিতিশীলতা বাহিনীতে যোগ দেবে—সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, আগামী বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিসের’ সদস্য দেশগুলো আনুষ্ঠানিকভাবে অর্থ সহায়তা দেবে।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প গাজা পুনর্গঠন ও সেখানকার বাসিন্দাদের মানবিক সহায়তার অংশ হিসেবে ৫০০ কোটি ডলারের বেশি অর্থ দানের ঘোষণা দেবেন।
এদিকে যুদ্ধবিরতির মধ্যেও গাজায় থেমে নেই ইসরাইলি বর্বরতা। স্থানীয় সময় রোববার গাজার বেশ কয়েকটি স্থানে হামলা চালায় ইসরাইলি সেনারা। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, এসব হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন।
ইসরাইলি সামরিক বাহিনীর দাবি, হামাস যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় আন্তর্জাতিক আইন মেনে ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ হামলা চালানো হয়েছে। সংগঠনের মুখপাত্র হাজেম কাসেম এই হামলাকে বাস্তুচ্যুত মানুষের ওপর নতুন করে ‘গণহত্যা’ হিসেবে আখ্যা দিয়েছেন।
অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে বড় অংশের জমি ‘রাষ্ট্রীয় সম্পত্তি’ হিসেবে নিবন্ধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে ইসরাইল সরকার। প্রস্তাবটি উত্থাপন করেন কট্টরপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ, বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।
ইসরাইলে এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে হামাস। আন্তর্জাতিক আইন অনুযায়ী, দখলদাররা অধিকৃত ভূখণ্ডে জমি বাজেয়াপ্ত বা বসতি স্থাপন করতে পারে না।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]