
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা রীতি অনুযায়ী সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এজন্য সাভার জাতীয় স্মৃতিসৌধে আজ (১৬ ফেব্রুয়ারি) থেকে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌধ কর্তৃপক্ষ।
সৌধ কর্তৃপক্ষ জানায় রীতি অনুযায়ী প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা সৌধেরবেধীতে যেদিন ফুল দিয়ে শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন সেদিন পর্যন্ত সৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।
এছাড়া, এই সময়ে সৌধের পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হবে। তারই লক্ষ্যে সকাল থেকে সৌধ প্রাঙ্গণ ধুয়ে মুছে পরিস্কার করা হচ্ছে। সৌধের সবুজ চত্বরে নানা রঙের বাহারি ফুল দিয়ে সাজানো হচ্ছে। এছাড়া, বাড়ানো হয়েছে বাড়তি গোয়েন্দা নজরদারি।
বিবার্তা/শরিফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]