নারায়ণগঞ্জে রাস্তার পাশে যুবককে কুপিয়ে হত্যা
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৯
নারায়ণগঞ্জে রাস্তার পাশে যুবককে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাঈম (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।


রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বারদী ইউনিয়নের পরমেশ্বরদী এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত নাইম পরমেশ্বরদী এলাকার হেকিম হাজির ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।


পুলিশ ও স্থানীয়রা জানান, রাত আটটার দিকে রাস্তার পাশে একটি ক্ষেতের মাঝখানে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী এগিয়ে যায়। এসময় ওই যুবককে নড়াচড়া করতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতাল থেকে বলা হয়, পথেই তার মৃত্যু হয়েছে।


সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ সময় সংবাদকে বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।


হত্য্যকান্ডের রহস্য উদঘাটনে এবং জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে। এ ঘটনায় তদন্তসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি মহিবুল্লাহ।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com