২ মাস পর মেয়েকে প্রকাশ্যে আনলেন অপূর্ব
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪১
২ মাস পর মেয়েকে প্রকাশ্যে আনলেন অপূর্ব
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

গত বছরের ডিসেম্বরে মেয়ের বাবা হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সেই সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেও মেয়েকে রেখেছিলেন আড়ালে। দুই মাস পেরোতেই অবশেষে মেয়ের ছবি প্রকাশ্যে আনলেন অভিনেতা।


রবিবার (১৫ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে দুইটি নতুন ছবি আপলোড করেন অপূর্ব। একটি ছবিতে স্নেহভরে কন্যা আনায়াকে কোলে নিয়ে থাকতে দেখা যায় অপূর্বকে। বাবা-মেয়ের আদুরে মুহূর্ত হৃদয় ছুঁয়েছে নেটিজেনদের।


অন্য আরেকটি ছবিতে স্ত্রীর কোলে ছোট্ট আনায়া, পাশে আছেন অপূর্ব। পারিবারিক এমন আদুরে মুহূর্তও জয় করেছে ভক্তদের হৃদয়।


মেয়ের ছবি প্রকাশ করে অপূর্ব জানিয়েছেন, চলতি বছরে তাদের ভ্যালেন্টাইন ছোট্ট রাজকন্যা আনায়া। মেয়ের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন অভিনেতা। তার আহ্বানে সাড়া দিয়ে ভালোবাসা ও শুভকামনায় মন্তব্যের ঘর ভরিয়ে দিচ্ছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।


২০২১ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ানকে বিয়ে করেন অপূর্ব। এর আগে অদিতির সঙ্গে আট বছরের দাম্পত্য জীবনে এক পুত্রসন্তান রয়েছে তার। বর্তমানে পরিবার নিয়েই সময় কাটছে জনপ্রিয় এ অভিনেতার।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com