নরসিংদীর ৫ আসনে ২৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৩৩
নরসিংদীর ৫ আসনে ২৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত
নরসিংদী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর পাঁচটি আসনে ৪১ প্রার্থীর মধ্যে ২৭ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইনের সই করা বেসরকারি ফলাফল শিট বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।


নিয়ম অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় প্রার্থীদের একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হয়। কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট প্রদত্ত ভোটের কমপক্ষে এক-অষ্টমাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ ভোট পেতে হয়। এর কম ভোট পেলে জামানত বাজেয়াপ্ত হয়ে যায়।


নরসিংদী-১ (সদর) আসনে ছয়জন, নরসিংদী-২ (পলাশ) আসনে তিনজন, নরসিংদী-৩ (শিবপুর) আসনে পাঁচজন, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনে সাতজন এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনে ছয়জন জামানত হারিয়েছেন। নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে সবকটিতে বিএনপি জয় পেয়েছে।


নরসিংদী-১ (সদর) আসনে আট প্রার্থীর ছয়জন জামানত হারিয়েছেন। তারা হলেন— জাতীয় পার্টির মোহাম্মদ মোস্তফা জামাল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. আশরাফ হোসেন, গণফোরামের শহিদুজ্জামান চৌধুরী, গণ অধিকার পরিষদের শিরিন আক্তার, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাখাওয়াত হোসেন ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের হামিদুল হক পারভেজ।



নরসিংদী-২ (পলাশ) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির গোলাম সারওয়ার তুষার ও জামায়াতে ইসলামীর প্রার্থী আমজাদ হোসেন ছাড়া অন্য তিনজন জামানত হারিয়েছেন। তারা হলেন— ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের আসিফ ইকবাল, জাতীয় পার্টির এ এন এম রফিকুল ইসলাম সেলিম ও ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ ইব্রাহিম।


নরসিংদী-৩ (শিবপুর) আসনে জামানত হারিয়েছেন জাকের পার্টির প্রার্থী আবু সাদাত মোহাম্মদ সায়েম আলী পাঠান, জাতীয় পার্টির একেএম রেজাউল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ওয়ায়েজ হোসেন ভূইয়া, জামায়াতে ইসলামীর প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান ও ইনসানিয়াত বিপ্লবের বাংলাদেশের রায়হান মিয়া।


নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনে জামানত হারিয়েছেন জনতার দলের আবু দার্দ্দা মো. মা'জ, বাংলাদেশ কংগ্রেসের কাজী শরীফুল ইসলাম, কমিউনিস্ট পার্টির কাজী সাজ্জাদ জহির, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মুহম্মদ মিলন মিয়া, খেলাফত মজলিসের মোহাম্মদ নাসির উদ্দিন, জাতীয় পার্টির মো. কামাল উদ্দিন ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. ছাইফুল ইসলাম।


নরসিংদী-৫ (রায়পুরা) আসনে জামানত হারিয়েছেন জেলা বিএনপির বহিষ্কৃত সহ-সভাপতি জামাল আহমেদ চৌধুরী, ইনসানিয়াত বিপ্লবের বাংলাদেশের তাহমিনা আক্তার, সাবেক কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও স্বতন্ত্র প্রার্থী তৌফিকুর রহমান, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মশিউর রহমান, জাতীয় পার্টির মেহেরুন নেছা খান হেনা ও স্বতন্ত্র প্রার্থী মো. সোলায়মান খন্দকার।


বিবার্তা/কামাল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com