ইরানে হামলার পরিকল্পনায় ট্রাম্পের অনুমোদন
প্রকাশ : ১৯ জুন ২০২৫, ০৯:০৮
ইরানে হামলার পরিকল্পনায় ট্রাম্পের অনুমোদন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ইরানে হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি হামলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেননি।


বুধবার (১৮ জুন) সিবিএস নিউজের বরাতে বিবিসি তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়ছে।


মার্কিন গোয়েন্দা সংস্থার শীর্ষ সূত্র সিবিএসকে জানিয়েছে, মূলত ইরান তাদের পারমাণবিক কর্মসূচি পরিত্যাগে সম্মত হয় কি না তা দেখার জন্যই ট্রাম্প হামলা থেকে বিরত রয়েছেন।


এর আগে স্থানীয় সময় বুধবার (১৮ জুন) প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল প্রথম এই প্রতিবেদন প্রকাশ করে।


এরও আগে ইরানে হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমি (হামলা) করতেও পারি, আবার নাও করতে পারি’।


একই সঙ্গে ইরানের সুরক্ষিত ফোর্দো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রে হামলার পরিকল্পনার কথাও জানান মার্কিন প্রেসিডেন্ট।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com