
ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের নাম চন্দ্রনাথ রথ।
বুধবার (৬ মে) রাতে চন্দ্রনাথের গাড়ি পিছু করা হয়। মধ্যমগ্রামের দোহারিয়াতে তাঁর গাড়ি লক্ষ্য করে চার রাউন্ড গুলি করা হয় বলে স্থানীয় সূত্রে খবর।
নিহত চন্দ্রনাথ রথ পূর্ব মেদিনীপুরের বাসিন্দা হলেও তিনি উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকার বাসিন্দা ছিলেন।
সূত্র জানায়, বিজেপি নেতার পিএ, চন্দ্রনাথ রথ, একটি চলন্ত গাড়িতে থাকাকালীন তাঁর দিকে ছোড়া চারটি গুলির মধ্যে তিনটিই তাঁর গায়ে লাগে। তারা আরও জানায়, সন্দেহভাজনরা তাঁর গাড়িটিকে অনুসরণ করে এবং গাড়িটির গতি কমালে গুলি চালায়।
সূত্র জানায়, কলকাতার নিকটবর্তী উত্তর ২৪ পরগনা জেলার এই বিধানসভা কেন্দ্রে হামলার পর রথের সঙ্গে থাকা বুদ্ধদেব নামে আরেক ব্যক্তি আহত হন এবং তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
বিজেপির তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যেও তৃণমূলের রথিন ঘোষ মধ্যমগ্রাম থেকে ২,৩৯৯ ভোটে জয়ী হয়েছিলেন।
অধিকারীর পিএ-র এই হত্যাকাণ্ড এমন এক দিনে ঘটল, যেদিন বিজেপি অভিযোগ করেছে যে তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজেপি সমর্থকের ছদ্মবেশে সহিংসতা উস্কে দেওয়ার চেষ্টা করছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]