মিরপুরে অবৈধ সার মজুত ও বিক্রয়ের দায়ে জরিমানা, ৫০ বস্তা সার জব্দ
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৬, ১১:৩৭
মিরপুরে অবৈধ সার মজুত ও বিক্রয়ের দায়ে জরিমানা, ৫০ বস্তা সার জব্দ
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

কুষ্টিয়ার মিরপুরে ভ্রাম্যমান আদালত পৃথক অভিযান চালিয়ে অবৈধ সার মজুত ও বিক্রয়ের দায়ে ৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও ৫০ বস্তা সার জব্দ করা হয়েছে।


বুধবার (২৮ অক্টোবর) বিকেলে মিরপুর উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু-এর নেতৃত্বেভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। অভিযানে উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের কীটনাশক ব্যবসায়ী আব্দুর রাজ্জাককে অবৈধভাবে সার মজুত করার অপরাধে সার ব্যবস্থাপনা আইন ২০০৬-এর ধারা ৮(১) অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা এবং তার শ্বশুরবাড়ির শয়নকক্ষে মজুত থাকা ৫০ বস্তা টিএসপি সার জব্দ করা হয়।


অপরদিকে মেসার্স চৌধুরী ব্রাদার্সের প্রতিনিধি তারিকুজ্জামান নিয়ম বহির্ভ‚তভাবে সার বিক্রয় করার অপরাধে তাকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা মতিয়র রহমান ও মিরপুর থানার ওসি শহিদুল ইসলামউপস্থিত ছিলেন।


ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আফরোজ শাহীন খসরু বলেন, জব্দকৃত সার সংশ্লিষ্ট ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তার উপস্থিতিতে বিসিআইসি ডিলারের মাধ্যমে পুনরাবৃত্তি ব্যতিরেকে প্রকৃত কৃষকের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রয় করা হবে। বিক্রয়লব্ধ অর্থ নিয়মানুযায়ীসরকারি কোষাগারে জমা দেওয়া হবে।


বিবার্তা/শরীফুল/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com