
সারাদেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এসময়ে নতুন করে আরও ১ হাজার ২২৮ জন সন্দেহজনক হামরোগী শনাক্ত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে ঢাকা বিভাগে ২ জন, সিলেট বিভাগে ২ জন ও চট্টগ্রাম বিভাগে একজন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৩৫৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ হাজার ২১৮ জন। আর নিশ্চিত হামে মারা গেছে ১০৫ জন।
চলতি বছর হামের উপসর্গ থাকা রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫০ হাজার ৭৯৭ জন। যার মধ্যে ২৫ হাজার ৫২৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে ১ হাজার ২২৮ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এসময়ে ৮৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এছাড়া হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১৩৬ জন; যার মধ্যে ঢাকা বিভাগে ৩৫৯ জন, চট্টগ্রামে ২৪৬, সিলেটে ১৬৩, বরিশালে ১৪০, খুলনায় ১১৩, ময়মনসিংহে ৬৯, রংপুরে ১৫ ও রাজশাহীতে ৩১ জন।
এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৫৪৬ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ২১৬ জন, চট্টগ্রামে ১২৩, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৯৪, বরিশালে ৭০, খুলনায় ৫৮ ও রংপুর বিভাগে ১৮ জন মারা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ২ লাখ ২৪ হাজার ৮০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে ২ লাখ ১৫ হাজার ৬৩ জন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]