
পোশাক শ্রমিকদের নূন্যতম মজুরি যেদিনই নির্ধারণ হোক তা ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
মঙ্গলবার (১৭ নভেম্বর) পোশাকশিল্পের অস্থিরতা নিয়ে নিম্নতম মজুরি বোর্ডের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
সৈয়দ আজাদ বলেন, একজন প্রতিনিধি অসুস্থ থাকায় বোর্ডের সভা স্থগিত করা হয়েছে। আগামী ২৩ নভেম্বর সভাটি অনুষ্ঠিত হবে।তিনি মজুরি বোর্ডের সর্বশেষ বৈঠক স্থগিতে কোনো চাপ ছিল না বলেও দাবি করেন।
কোনো ভুল বা ভুয়া তথ্যকে কেন্দ্র করে বিশৃঙ্খলা না করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান বোর্ড চেয়ারম্যান।
তিনি সবাইকে কাজে ফেরারও আহ্বান জানান।
মজুরি বোর্ডের চেয়ারম্যান বলেন, ঘোষণা যখনই আসুক, নিম্নতম মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
শ্রমিকদের আন্দোলনের মুখে গত ১ নভেম্বর ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করে সরকার।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]