
ইয়েমেনের হোদেইদা প্রদেশে সৌদি আরবের বিমান হামলায় একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা।
শনিবার (২৪ অক্টোবর) গোষ্ঠীটি এ তথ্য জানায়।
হুতিদের পরিচালিত আল-মাসিরা টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, হোদেইদা প্রদেশের আল-তুহাইতা জেলার বাসিন্দা আবদুলওয়াহেদ আল-ওয়াসাবির বাড়িতে এই বিমান হামলার ঘটনা ঘটে। এতে ওই পরিবারের প্রধান, তার দুই সন্তান ও দুই স্ত্রী নিহত হয়েছেন।
এ ঘটনায় তার এক মেয়ে আহত হয়েছেন বলেও মিডেল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]