
রাজধানীর পুরান রমনা থানার সামনের সড়কে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে গেছে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা।
শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিস্ফোরণের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছে পুলিশ।
রমনা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল আল মোহসিন জানান, মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা পুরান রমনা থানার সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]