তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে ৩ শতাধিক বাড়ি ধস, নিহত ১৬
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ০৯:২৩
তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে ৩ শতাধিক বাড়ি ধস, নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

চীনের তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ৩ শতাধিক বাড়ি ধসে পড়েছে এবং বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। এ ঘটনায়
অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ।


বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে নাগচু অঞ্চলের বাচেন কাউন্টিতে ভূমিকম্পটি আঘাত হানে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা করে উদ্ধারকারী দল পাঠিয়েছে কর্তৃপক্ষ।


সংবাদমাধ্যম বিবিসি বলছে, চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে হতাহত ও ক্ষয়ক্ষতির এই তথ্য জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। বার্তাসংস্থা সিনহুয়া স্থানীয় জরুরি ব্যবস্থাপনা ব্যুরোর বরাত দিয়ে জানিয়েছে, বৃহস্পতিবার রাতে আঘাত হানা ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল তিব্বতের নাগচু অঞ্চলের বাচেন কাউন্টিতে।


১৯৫০-এর দশকে তিব্বতকে নিজেদের ভূখণ্ডে অন্তর্ভুক্ত করার পর চীন অঞ্চলটিকে ‘তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল’ হিসেবে অভিহিত করে। বাচেন কাউন্টি ওই অঞ্চলের রাজধানী লাসা থেকে প্রায় ৪০০ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com