
খুলনার মিস্ত্রিপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে তুষার (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে নগরীর মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশে আনসার উদ্দিন লেনে এ ঘটনা ঘটে। নিহত তুষার খুলনার লবণচরা থানার জিন্নাপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, পূর্ব বানিয়াখামারের লোহার গেট এলাকার একটি মাদরাসার সামনে ধস্তাধস্তি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার বুকে একটি গুলিবিদ্ধ হলে তিনি মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে যান। ঘটনাস্থল থেকে পুলিশ একটি মোটরসাইকেল ও কিছুদূর থেকে গুলির দু’টি খোসা উদ্ধার করেছে।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বলেন, প্রাথমিক তদন্তে আধিপত্যকে কেন্দ্র করে হত্যার ঘটনা ঘটে থাকতে পারে। নিহত তুষার শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্য ছিলেন এবং প্রতিপক্ষ গ্রুপের গুলিতে তার মৃত্যু হয়েছে। তার নামে অস্ত্র ও চাঁদাবাজির দুটি মামলা রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার পুলিশ কাজ করছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]