
আসন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ।
সোমবার (১৯ অক্টোবর) নির্বাচন ভবনে নিজ দফতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনার পর সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হতে পারে।
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে কবে থেকে সংলাপ শুরু হবে, জানতে চাইলে তিনি বলেন, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে নভেম্বরের মাঝামাঝি অথবা শেষ দিকে সংলাপ শুরু হতে পারে।
ইসির ঘোষিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী, পাঁচ ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের নির্বাচন ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপের ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপের ২৯ এপ্রিল, চতুর্থ ধাপের ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপের নির্বাচন ২৭ মে অনুষ্ঠিত হবে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]