
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং শিক্ষার্থীদের ওপর দমননিপীড়েনের অভিযোগে ফ্রান্সে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। এরমধ্যে দেশটির রাজধানী প্যারিসে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
এ সময় পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দিতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। অপরদিকে পুলিশকে লক্ষ্য করে তারা ফায়ার ওয়ার্কস এবং অন্যান্য বস্তু নিক্ষেপ করে। বিক্ষোভকারীরা ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হওয়ার চেষ্টা করছে।
বিক্ষোভকারীদের অনেককে মাস্ক এবং হুডি পরে থাকতে দেখা গেছে। তাদের নিবৃত করতে প্যারিসের বিভিন্ন সড়ক ও মোড়ে বিপুল দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম বিএফএমটিভি জানিয়েছে, লিঁও শহরের একটি ট্যুরিস্ট অফিসে আগুন দেওয়ার হয়েছে।
বার্তাসংস্থা এপি জানিয়েছে, সামাজিকমাধ্যমে কয়েকদিন ধরে ‘ইয়েলো ভেস্ট’ আন্দোলন পুনর্জাগরিত করার আহ্বান জানানো হচ্ছিল। এরপর আজ দেশজুড়ে বিক্ষোভের ডাক দেওয়া হয়।
২০১৮ সালে ইয়েলো ভেস্ট আন্দোলন পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়েছিল। সমাজে থাকা বৈষম্যের বিরুদ্ধে এ আন্দোলন হয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]