
সারাদেশে ডেঙ্গুতে জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪৩ জন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চারজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে তিনজন, চট্টগ্রাম বিভাগে দুইজন এবং ঢাকা বিভাগে একজন মারা গেছেন।
মারা যাওয়া দশজনের মধ্যে সাতজন নারী ও তিনজন পুরুষ।
এর আগে ৬ অক্টোবরও ডেঙ্গুতে দশজনের মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৩১ জন মারা গেছেন। এছাড়া, ডেঙ্গু শনাক্ত হয়েছে এক লাখ সাত হাজার ২৫৯ জনের।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]