যুক্তরাষ্ট্রে বাড়িতে ঢুকে বন্দুকধারীদের এলোপাথাড়ি গুলি, শিশুসহ নিহত ৯
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৬, ২৩:০৯
যুক্তরাষ্ট্রে বাড়িতে ঢুকে বন্দুকধারীদের এলোপাথাড়ি গুলি, শিশুসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের একটি বাড়িতে বন্দুকধারীদের হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক অন্তঃসত্ত্বা নারী ও দুই শিশু রয়েছে৷


স্থানীয় সময় শুক্রবার (৯ অক্টোবর) একটি বাড়ির বাইরে গুলি চালানোর পর ভেতরে ঢুকে হামলা চালায় ওই বন্দুকধারী। এক প্রতিবেদনে জানিয়েছে দ্য গার্ডিয়ান।


জানা গেছে, গতকাল ৯ অক্টোবর পেনসিলভেনিয়ার পেরি স্ট্রিট এলাকায় স্থানীয় সময় বিকেল ৫টা নাগাদ এই ঘটনা ঘটে। গুলি চলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুজন নারীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশ। বাকি গুলিবিদ্ধদের বাড়ির ভিতর থেকে উদ্ধার করা হয়।


প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন বন্দুকধারী প্রথমে বাড়ির বাইরে দুই নারীকে গুলি করে হত্যা করে তার পর ভিতরে ঢুকে গুলি চালিয়ে বাকিদেরও হত্যা করে। এর পর বাড়ির ভিতর থেকেই পুলিশ বাহিনীর সঙ্গেও গুলি বিনিময় শুরু করে হামলাকারী।


এরি এলাকার পুলিশের প্রধান লিক লোরাহ জানিয়েছেন, যেভাবে বন্দুকধারীদের মোকাবিলা করতে হয়েছে, পুলিশ বাহিনীর কাছে তা যথেষ্টই কঠিন ছিল। পরে বাড়ির ভিতর থেকেই সন্দেহভাজন হামলাকারীর মৃতদেহ উদ্ধার করা হয়। সম্ভবত নিজেই নিজের উপর গুলি চালায় সে।


তবে কী কারণে এই হামলার ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট করে বলতে পারেনি পুলিশ। নিহতদের সঙ্গে হামলাকারী বন্দুকবাজের কোনও সম্পর্ক ছিল কি না, তাও এখনও স্পষ্ট নয়।


এরির পুলিশ সুপার বলেন, ‘যে ঘটনা ঘটেছে তার বিবরণ দিতে কোনও শব্দই যথেষ্ট নয়।’ হামলার প্রকৃত কারণ এবং রহস্যের কিনারা করতে পুলিশের সময় লাগবে বলেও জানিয়েছেন তিনি।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com