সৌদি আরবে হুতিদের হামলায় বাংলাদেশের নিন্দা
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ২১:০৩
সৌদি আরবে হুতিদের হামলায় বাংলাদেশের নিন্দা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক অবকাঠামোর ওপর হুতিদের হামলা নিন্দা জানিয়েছে বাংলাদেশ। এ ধরনের হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে বর্ণনা করা হয়েছে।


শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক অবকাঠামোর ওপর হুতিদের সাম্প্রতিক হামলার ঘটনায় বাংলাদেশ তীব্র নিন্দা জানাচ্ছে। এ ধরনের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং তা নিরপরাধ মানুষের জীবন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি।’


এই কঠিন মুহূর্তে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশ পূর্ণ সংহতি প্রকাশ করছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। একই সঙ্গে এসব হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।


প্রসঙ্গত, গত মঙ্গলবার (৬ অক্টোবর) ও বুধবার (৭ অক্টোবর) সৌদি আরবের দুটি বিমানবন্দরে হামলা চালায় ইয়েমেনের হুতি গোষ্ঠী। পৃথক ওই হামলায় তিন বিদেশি নাগরিক নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন নারী।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com