
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে সন্দেহজনক রোগী পাওয়া গেছে ১ হাজার ২৯৬ জন।
সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ১ হাজার ২৬ জনে দাঁড়িয়েছে। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ১২৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৫ হাজার ৪৪৫ জন রোগী ভর্তি হয়েছেন। এর আগে ৪ অক্টোবর পর্যন্ত এই সংখ্যা ছিল ১ লাখ ৭৪ হাজার ১৪৯ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ২৯৬ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে, গত ১৫ মার্চ থেকে ৫ অক্টোবর পর্যন্ত সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৭ হাজার ৭১৪ জন। আগের দিন পর্যন্ত এ সংখ্যা ছিল ১ লাখ ৯৬ হাজার ৪১৮ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২১ হাজার ৮০৮ জন; আগের দিন যা ছিল ২১ হাজার ৭৪৮ জন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]