
দেশজুড়ে আতঙ্ক বাড়াচ্ছে ডেঙ্গু রোগ। এ রোগে প্রতিনিই বাড়ছে লাশের সারি ও আক্রান্তের সংখ্যা। তারই ধারাবাহিকতায় দেশে গত ২৪ ঘণ্টায় ৯ জন মারা গেছেন। এটি চলতি বছর একদিনে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯০২ জন।
সোমবার ( ৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ২৭১ জন মারা গেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৮ হাজার ৩৬০ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় তিনজন, বরিশাল বিভাগে দুজন এবং চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন। তাদের মধ্যে পাঁচজন পুরুষ ও চারজন নারী।
এর আগে গত ৮ সেপ্টেম্বরও ডেঙ্গুতে দেশে নয়জন মারা যান। ওই মাসে সারাদেশে মৃত্যু হয় ১৪৮ জনের। চলতি বছর ডেঙ্গুতে সর্বোচ্চ ৭৪ জন মারা গেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]