রাজনীতিবিদদের চামড়া গণ্ডারের: সায়ন্তিকার
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬, ১৯:২৪
রাজনীতিবিদদের চামড়া গণ্ডারের: সায়ন্তিকার
বিনোদন ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

একসময় পশ্চিমবঙ্গ বিধানসভায় তৃণমূলের বিধায়ক (এমপি) ছিলেন অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। কখনো বাঁকুড়া, আবার কখনো বরানগরে মাঠে নেমে সক্রিয় রাজনীতি করেছেন তিনি।তবে চলতি বছরের বিধানসভা নির্বাচনে ক্ষমতার পালাবদলের পর রাজনীতি থেকে অবসর নিয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে অভিনয়ে মন দিয়েছেন এই টলিউড নায়িকা।


সম্প্রতি এক পডকাস্টে সাক্ষাৎকারে রাজনীতি ও রাজনীতিবিদদের নিয়ে খোলামেলা আলোচনা করেছেন তিনি।


সায়ন্তিকার মতে, রাজনীতি আলাদা বিষয়।


তিনি বলেন, ‘ওই লেভেলের নোংরামি করতে পারব না। যেটা রাজনীতিবিদরা পারেন। গণ্ডারের চামড়া বানিয়ে নিতে হবে। আমরা স্পর্শকাতর, আমাদের ব্যথা হয়, দুঃখ পাই। ওই লেভেলের গণ্ডারের চামড়া মোটা করে নিতে না পারলে ভালো রাজনীতিক হতে পারবে না।’


রাজনীতি থেকে অবসরের প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি কোনো তৃণমূলে নেই। বাড়ি তৃণমূল। সাবেক তৃণমূলও বলা যায়।’


একসময়ের বিধায়ক সায়ন্তিকার এমন মন্তব্য অবশ্য ভালো চোখে দেখছেন না অনেকেই। ‘বিলম্বিত বোধোদয়’ বলেও খোঁচা দিয়েছেন নেটিজেনদের কেউ কেউ।


২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাঁকুড়া কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছিলেন সায়ন্তিকা। বিজেপি প্রার্থী নীলাদ্রিশেখর দানার কাছে হেরে যান তিনি। তবে ভোটে হারলেও বাঁকুড়ার রাজনীতি আঁকড়ে ছিলেন অভিনেত্রী। পরে তাকে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়। দলের রাজ্য সাধারণ সম্পাদকও করা হয় তাকে।


সায়ন্তিকার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর ছিল, পরেরবার নির্বাচনে বাঁকুড়া কেন্দ্র থেকে মনোনয়ন পাবেন বলে নিশ্চিত ছিলেন কেউ কেউ। কিন্তু শেষ পর্যন্ত তাকে প্রার্থী করা হয়নি। বাঁকুড়া থেকে অরূপ চক্রবর্তী এবং বিষ্ণুপুরে সুজাতাকে প্রার্থী হিসেবে বেছে নেয় তৃণমূল। এরপর দল থেকে পদত্যাগ করেন অভিনেত্রী।


এরপর বরানগরের উপনির্বাচনে সায়ন্তিকাকে মনোনয়ন দেওয়া হয়। ওই নির্বাচনে জয় পান তিনি। সেই ধারাবাহিকতায় ২০২৬ সালের বিধানসভা নির্বাচনেও মনোনয়ন পান অভিনেত্রী। তবে এবার আর জিততে পারেননি তিনি। বিজেপির কাছে ভরাডুবি হয় তার দল তৃণমূলেরও। এরপরই রাজনীতি থেকে অবসর নেন সায়ন্তিকা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com