ময়মনসিংহে বাসের ধাক্কায় সিএনজি চুরমার, শিশুসহ নিহত ৭
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬, ১৪:২২
ময়মনসিংহে বাসের ধাক্কায় সিএনজি চুরমার, শিশুসহ নিহত ৭
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

ময়মনসিংহ শহরের বাইপাস এলাকায় বাসচাপায় সিএনজি অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছেন।


শুক্রবার (২ অক্টোবর) এ দুর্ঘটনা ঘটে।তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।


পুলিশ জানায়, জামালপুর থেকে ঢাকাগামী রাজীব পরিবহনের একটি বাস বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজি চালিত অটোরিকশার ৭ যাত্রী। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন।


কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com