গুম-খুন ও জুলাই শহীদ-আহত ৭৪ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ১৪:২৮
গুম-খুন ও জুলাই শহীদ-আহত ৭৪ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

আওয়ামী লীগ আমলে গুম, খুনের শিকার এবং জুলাই আন্দোলনে শহীদ ও গুরুতর আহতদের পরিবারকে চাকরি দিয়েছে সরকার। এমন ৭৪ জনের পরিবার ও আহতদের হাতে তুলে দেয়া হয়েছে নিয়োগপত্র।


শনিবার (২৯ আগস্ট) দুপুরে গুম-খুনের শিকার এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের ১০জনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


এসময় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, বাকি যেসব স্বজন হারা পরিবার আছে সরকার যাতে তাদের পাশেও দাঁড়ায়। ভবিষ্যতেও যাতে এমন ভুক্তভোগী পরিবারের পাশে সরকারের সহযোগিতা অব্যাহত থাকে সেই দাবিও করেন চাকরি পাওয়া পরিবারের সদস্যরা।


প্রধানমন্ত্রী ১০জনকে দেওয়ার পর পর্যায়ক্রমে বাকি পরিবারের সদস্যদের হাতে নিয়োগপত্র তুলে দেয়া হয়।


নিয়োগপত্র তুলে দেওয়ার পর খুন-গুন ও শহীদ পরিবারের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনাদের যে অপূরণীয় ক্ষতি তা হয়তো কোনোভাবে পূর্ণ করা সম্ভব নয়। তারপরও এতটুকু বলবো আমাদের অবস্থান থেকে আপনাদের পাশে ছিলাম, আছি থাকবো।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com