সারের সংকট নেই, সরবরাহে অনিয়ম হলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী ফরহাদ
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬, ১৩:৫৮
সারের সংকট নেই, সরবরাহে অনিয়ম হলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী ফরহাদ
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ মো. ফরহাদ হোসেন আজাদ বলেছেন, পঞ্চগড় জেলায় রাসায়নিক সারের কোনো সংকট নেই। কৃষকদের প্রয়োজন অনুযায়ী সময়মতো ও ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে হবে। সারের সরবরাহ, বিতরণ ও মজুদের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।


শনিবার (২৯ আগস্ট) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নিবন্ধিত সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


সভায় জেলার সার সরবরাহ ও বিতরণ ব্যবস্থা স্বাভাবিক রাখা, সারের সুষ্ঠু ব্যবস্থাপনা, নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার পৌঁছে দেওয়া এবং অবৈধ মজুদ ও অনিয়ম প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন।


এ সময় জেলা বিএনপির আহ্বায়ক ও কৃষক জাহিরুল ইসলাম কাচ্চু, বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম এবং বিসিআইসি অনুমোদিত সার ডিলার শরিফ হোসেন বক্তব্য দেন।


প্রতিমন্ত্রী বলেন, কৃষকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সার বিতরণ করতে হবে। কোনো ডিলার বা সংশ্লিষ্ট কর্মকর্তা সারের কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুদ কিংবা নির্ধারিত মূল্যের বাইরে সার বিক্রির সঙ্গে জড়িত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।


সভায় জেলার নিবন্ধিত ১৬০ জন সার ডিলার অংশ নেন।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com