হাম উপসর্গের রোগীর সংখ্যা ছাড়াল দেড় লাখ, আরও ৫ মৃত্যু
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ১৮:৪৭
হাম উপসর্গের রোগীর সংখ্যা ছাড়াল দেড় লাখ, আরও ৫ মৃত্যু
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ হাজার ১৪৯ জনের শরীরে। এ ছাড়া নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৮৩ জন।


সোমবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামের পরিস্থিতিবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


প্রতিবেদন অনুযায়ী, হাম উপসর্গে ঢাকা বিভাগে তিনজন এবং সিলেট ও চট্টগ্রাম বিভাগে একজন করে মারা গেছেন। সরকারি হিসাবে, হামের উপসর্গ নিয়ে ১৫ মার্চ থেকে দেশে ৮৩৯ জনের মৃত্যু হল। এর বাইরে ৯৯ জনের মৃত্যু হয়েছে, যাদের শরীরে হাম শনাক্ত হয়েছিল।


এ পর্যন্ত ১ লাখ ৫০ হাজার ৬৫২ জন রোগী হামের উপসর্গ নিয়ে হাসপাতালে গেছেন। তাদের মধ্যে এক লাখ ৩১ হাজার ৬৬৪ জন ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ১ লাখ ২৬ হাজার ৯২১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।


সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় দেশে ১ হাজার ১৪৯ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে গেছেন। তাদের মধ্যে ১ হাজার ৫৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।


এই সময়ে নমুনা পরীক্ষায় ৮৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আর ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ১৮ হাজার ৪৮৭ জনের শরীরে হামের সংক্রমণ ধরা পড়েছে।


তবে যাদের মধ্যে উপসর্গ দেখা যায় তাদের মধ্যে একটি ছোট অংশের ক্ষেত্রে নমুনা পরীক্ষা হয়। ফলে এই সংখ্যা দিয়ে সংক্রমণের প্রকৃত পরিস্থিতি বোঝা যায় না।


এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩৭২ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১৪১ জন।


এছাড়া রাজশাহীতে ৯২, চট্টগ্রামে ৬৪, বরিশালে ৪৯, ময়মনসিংহে ৭৪, খুলনায় ৩৩ ও রংপুর বিভাগে ১৪ জন মারা গেছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com