বাংলাদেশ-ভারত স্বাধীন সার্বভৌম দেশ, কেউ বড়-ছোট নয়: ত্রিবেদী
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ১৩:৩৭
বাংলাদেশ-ভারত স্বাধীন সার্বভৌম দেশ, কেউ বড়-ছোট নয়: ত্রিবেদী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

বাংলাদেশ এবং ভারত দুটিই স্বাধীন সার্বভৌম দেশ। কেউ বড় কিংবা ছোট নয়, সবাই সমান। এর ওপর ভিত্তিতেই সম্পর্ক এগিয়ে যাবে বলে জানিয়েছেন ঢাকায় ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।


সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে তিনি এসব কথা বলেন।


হাইকমিশনার আরও বলেন, দুদেশের তরুণ প্রজন্মকে শান্তি ও সম্মৃদ্ধির পরিবেশ করে দেওয়া দুদেশের সরকারের দায়িত্ব। উন্নয়নের জন্য দুই দেশ দুই দেশের ওপর নির্ভরশীল। এজন্য ইন্টার ডিপেন্ডেন্সিই স্থায়ী সমাধান বলেও জানান তিনি। বলেন, পোশাক খাতে দুদেশের জয়েন্ট ভেঞ্চার ম্যানুফ্যাকচারিং দরকার।


এসময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, চীনের পর দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ভারত। ল্যান্ড বর্ডার ও বর্ডার হাট পুনরায় চালু করাসহ দুদেশের বাণিজ্য সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া নিয়ে আলোচনা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com