পশ্চিম আফ্রিকার দেশ গিনির রাজধানী কোনাক্রিতে আবর্জনার বিশাল স্তূপে ভয়াবহ ধসের ঘটনা ঘটেছে। রাতভর ভারী বৃষ্টির পর আবর্জনার এই স্তূপ ধসে আশপাশের বাড়িঘরের ওপর পড়ে এবং এতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন।
এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এতে করে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সংবাদমাধ্যম বিবিসি বলছে, রাজধানী কোনাক্রির দার-এস-সালাম এলাকায় ঘটা এ ঘটনায় আরও ২২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

এর আগে স্থানীয় নেতা লানসিনে সিলা বার্তাসংস্থা এএফপিকে বলেছিলেন, তিনি বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন। তিনি বলেন, ‘আমরা ১৮টি মরদেহ উদ্ধার করেছি, সেগুলো মর্গে নেয়া হয়েছে।’
২০১৭ সালেও একই স্থানে আবর্জনার স্তূপ ধসে ১০ জন নিহত হয়েছিলেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]