ইউক্রেনে শপিং মলে রাশিয়ার জোড়া ড্রোন হামলা, নিহত ১৫
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ১১:৫০
ইউক্রেনে শপিং মলে রাশিয়ার জোড়া ড্রোন হামলা, নিহত ১৫
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভি রিহের একটি শপিং মলে রাশিয়ার জোড়া ড্রোন হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে। এছাড়া এ হামলায় আহত হয়েছে ২৩ শিশুসহ ১৩০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা জানিয়েছে কর্তৃপক্ষ।


বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়, দ্বিতীয় দফার হামলা ঘটনাস্থলে উদ্ধারকর্মীদের লক্ষ্য করে চালানো হয় বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন তিনি।


এছাড়া উদ্ধারকাজ দ্রুত করতে দেশটির চারটি অঞ্চল থেকে জরুরি ভিত্তিতে উদ্ধারকারীদের ঘটনাস্থলে পাঠানো হচ্ছে।


এদিকে এরই মধ্যে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা দাবি করেছে, রাশিয়া উত্তর কোরিয়ার কাছ থেকে কেএন-থার্টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাতে পেয়েছে। এমনকি ইউক্রেনে হামলা চালাতে রাশিয়া উত্তর কোরিয়ার কেএন-টুয়েন্টি থ্রি ও কেএন-টুয়েন্টি ফোর ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলেও দাবি করা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com