আহলিকে ২-১ গোলে হারিয়ে বার্সেলোনার গাম্পার ট্রফি জয়
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১০:১৭
আহলিকে ২-১ গোলে হারিয়ে বার্সেলোনার গাম্পার ট্রফি জয়
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

জয় দিয়ে প্রাক্-মৌসুম প্রস্তুতি শেষ করেছে বার্সেলোনা। মিসরের ক্লাব আল আহলিকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো জোয়ান গাম্পার ট্রফি জিতেছে হান্সি ফ্লিকের দল। ক্যাম্প ন্যুতে বুধবার রাতে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে বার্সেলোনা। তবে ম্যাচের প্রথম গোলটি পায় আল আহলি। ২৯ মিনিটে হামজা আব্দেলকরিমের গোলে এগিয়ে যায় মিসরের ক্লাবটি।


কয়েক দিন আগেই আল আহলি ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছেন ১৮ বছর বয়সী হামজা। সদ্য সাবেক ক্লাবের বিপক্ষে গোল করেও অবশ্য কোনো উচ্ছ্বাস প্রকাশ করেননি তিনি। বরং দুই হাত জোড় করে ক্ষমা চাওয়ার ভঙ্গিতে উদ্‌যাপন করেন।


প্রথমার্ধের শেষ দিকে রাফিনিয়া ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় বার্সেলোনা। স্পট কিক থেকে গোল করে দলকে সমতায় ফেরান বার্সেলোনার নতুন অধিনায়ক।


বিরতির পর পাল্টা আক্রমণ থেকে দারুণ এক গোল করে আল আহলিকে আবারও এগিয়ে দেন মিসরের উইঙ্গার জিজো। ডি-বক্সে ঢুকে জোরালো শটে বল জালে পাঠান তিনি।


দ্বিতীয়ার্ধে বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক একে একে পুরো একাদশ বদলে ফেলেন। ফলে দলের আক্রমণে কিছুটা ধার কমে গেলেও শেষ দিকে জয়ের সুযোগ তৈরি করেছিল বার্সা।


ডি-বক্সে অ্যান্থনি গর্ডন ফাউলের শিকার হলে আবারও পেনাল্টি পায় বার্সেলোনা। তবে দুর্বল স্পট কিকে গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি গ্রীষ্মের দলবদলে নিউক্যাসল ইউনাইটেড ছেড়ে বার্সেলোনায় যোগ দেওয়া এই ইংলিশ উইঙ্গার।


শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা। গত বছরও জোয়ান গাম্পার ট্রফি জিতেছিল তারা। সেবার ইতালির ক্লাব কোমোকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল বার্সা।


এই জয়ের মধ্য দিয়ে প্রাক্-মৌসুম প্রস্তুতিও শেষ হলো বার্সেলোনার। আগামী রবিবার রাতে এলচের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগার শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com