বিশ্ব মশা দিবস আজ
প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১০:১৪
বিশ্ব মশা দিবস আজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

বিশ্ব মশা দিবস আজ। মশাবাহিত রোগ সম্পর্কে সচেতনতা তৈরি এবং এসব রোগ প্রতিরোধে কার্যকর উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরতেই প্রতিবছর পালিত হয় এই দিবস। এবারের বিশ্ব মশা দিবসের প্রতিপাদ্য হলো : ‘একসাথে কাজ করি : মশা-সহনশীল সমাজ গড়ে তুলি’।


১৮৯৪ সালে বৃটিশ চিকিৎসক প্যাট্রিক ম্যানসন ও ভারতীয় মেডিক্যাল সার্ভিসের কর্মকর্তা রোনাল্ড রস ম্যালেরিয়ার সম্ভাব্য বাহক হিসেবে মশা নিয়ে গবেষণা শুরু করেন। কয়েক বছরের গবেষণার পর ১৮৯৭ সালের ২০ আগস্ট তারা প্রমাণ করেন, অ্যানোফিলিস মশা ম্যালেরিয়ার পরজীবী বহন করতে পারে। এই আবিষ্কারের জন্য পরবর্তীতে রোনাল্ড রস নোবেল পুরস্কার লাভ করেন।


তাদের ঐতিহাসিক আবিষ্কারের দিনটিকে স্মরণ করেই ২০ আগস্ট বিশ্ব মশা দিবস হিসেবে পালন করা হয়। লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন পরে তাদের আবিষ্কারের তাৎপর্য ধরে রাখতে ২০ আগস্ট বিশ্ব মশা দিবসের নামকরণ করেন, যা প্রতিবছর পালিত হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com