বিদ্যুৎ সংকটে সরকারের দায় নেই : ডা. জাহেদ
প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ১৬:০২
বিদ্যুৎ সংকটে সরকারের দায় নেই : ডা. জাহেদ
রংপুর প্রতিনিধি
প্রিন্ট অঅ-অ+

বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম কোনো দায় নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।


বুধবার (১৯ আগস্ট) দুপুরে রংপুরে জেলা প্রশাসক ও জেলা কালচারাল অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, ‘বিদ্যুৎসংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম কোনো দায় নেই। তারপরও প্রধানমন্ত্রী মানবিক জায়গা থেকে এ ঘটনায় মনোকষ্ট পেয়েছেন।’


বিগত সরকার ভোট চুরির মাধ্যমে অনন্তকাল ক্ষমতায় থাকার বাসনা পোষণ করেছিল বলেও মন্তব্য করেন ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, পূর্ববর্তী শাসকগোষ্ঠী জনগণের ভোটাধিকার হরণ করে স্থায়ীভাবে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা চালিয়েছিল।


জেলা প্রশাসক ও জেলা সাংস্কৃতিক কর্মকর্তাদের উদ্দেশে উপদেষ্টা বলেন, বর্তমান সরকারের সঙ্গে যেসব কর্মকর্তা কাজ করছেন, তাঁরা এর আগে এমন সরকারের সঙ্গে দীর্ঘদিন কাজ করেননি। সরকারের লক্ষ্য জনগণের জন্য কাজ করা এবং প্রশাসনের প্রতিটি পর্যায়ে দায়িত্বশীলতা নিশ্চিত করা।


তিনি কর্মকর্তাদের জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com