বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৭ বিলিয়ন ডলার
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ২৩:৩৬
বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৭ বিলিয়ন ডলার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

একদিনের ব্যবধানে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে বেড়ে ৩৭ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেছে।


বুধবার (১২ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানাযায়। সর্বশেষ প্রতিবেদনে দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৭ দশমিক শূন্য ৬৬ বিলিয়ন ডলারে।


এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ হিসাব পদ্ধতি অনুযায়ী বর্তমানে দেশের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩২ দশমিক ২৬০ বিলিয়ন মার্কিন ডলারে। আন্তর্জাতিক মানদণ্ডে কোনো দেশের ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ পরিমাপের ক্ষেত্রে বিপিএম-৬ পদ্ধতিকে সবচেয়ে গ্রহণযোগ্য হিসাব হিসেবে বিবেচনা করা হয়।


এর আগে গত সোমবার (১০ আগস্ট) দেশের মোট গ্রস রিজার্ভ ছিল ৩৬ দশমিক ৯৬ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ পদ্ধতিতে ছিল ৩২ দশমিক ১৫ বিলিয়ন ডলার। তারও আগে রোববার (৯ আগস্ট) রিজার্ভের পরিমাণ ছিল ৩৬ দশমিক ৮৬ বিলিয়ন ডলার।


দেশের বৈদেশিক খাত ও মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত নানা পদক্ষেপের মধ্যেই রিজার্ভের এই ধারাবাহিক বৃদ্ধির চিত্র সামনে এসেছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com