বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১৫:৪৩
বর্তমান সরকারের অধীনে তথ্য বিভ্রান্তির সুযোগ নেই: অর্থমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অঅ-অ+

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করে কাজ করাই সরকারের মূল লক্ষ্য। বর্তমান সরকার কোনো ধরনের তথ্য বিভ্রান্তি করবে না।


বুধবার (১২ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে চীন-বাংলাদেশ মৈত্রী কেন্দ্রে আয়োজিত ‘এসডিজি অর্জনে পাঁচ বছরের কৌশলগত কাঠামো বাস্তবায়ন: নীতি, অংশীদারিত্ব ও অগ্রাধিকার’ শীর্ষক জাতীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।


সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বিগত সময়ে পরিসংখ্যান ব্যুরোর তথ্যে যে বিভ্রান্তি বা ‘মিসইনফরমেশন’ জনগণকে দেওয়া হয়েছে, বর্তমান সরকারের অধীনে তার কোনো সুযোগ নেই।


সরকার যাতে সঠিক তথ্যের ভিত্তিতে নীতি প্রণয়ন বা সিদ্ধান্ত নিতে পারে, সে জন্য নির্ভুল তথ্য নিশ্চিত করার ওপর জোর দেওয়া হচ্ছে।


টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অর্থায়ন ঘাটতি পূরণে ঐতিহ্যগত বা ‘ট্র্যাডিশনাল’ সরকারি অর্থায়নের ওপর নির্ভরশীলতা কমিয়ে বিকল্প অর্থায়নে যাওয়ার ওপর গুরুত্বারোপ করে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিশ্বব্যাপী পাবলিক ফাইন্যান্স আর্কিটেকচারে বড় ধরনের পরিবর্তন আসছে এবং বাংলাদেশও সেই ধারায় যুক্ত হচ্ছে। শেয়ারবাজার, ক্যাপিটাল মার্কেট, বন্ড এবং সার্বভৌম তহবিল (সোভেরেইন ফান্ড) ব্যবস্থাপনাসহ বিভিন্ন উপকরণের মাধ্যমে অর্থায়ন ঘাটতি পূরণের চেষ্টা চলছে।


পাশাপাশি কর-জিডিপি অনুপাত বাড়ানোর কাজও অব্যাহত রয়েছে বলে জানান তিনি।


এছাড়া সম্মেলনে বিভিন্ন আলোচকের মতামত ও পরামর্শ গুরুত্বসহকারে নোট করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, সব অংশীজনকে সঙ্গে নিয়ে আলোচনা ও পরামর্শের মাধ্যমে নীতি বাস্তবায়নের এই ধারাবাহিক প্রক্রিয়া ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


চাল ও মাংসের দাম কমা এবং মূল্যস্ফীতি কমার মতো বিভিন্ন সূচক একাধিকবার যাচাই করেই নতুন তথ্য প্রকাশ করা হয়েছে বলেও তিনি জানান।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com