হরমুজে কার্গো জাহাজে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ১০:৫৮
হরমুজে কার্গো জাহাজে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা
প্রিন্ট অঅ-অ+

হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ ভাঙার অভিযোগে ফের কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।


স্থানীয় সময় মঙ্গলবার (১১ আগস্ট) পানামার পতাকাবাহী একটি কার্গো জাহাজ ইরানের একটি বন্দরের দিকে যাওয়ার চেষ্টা করলে সতর্ক করে মার্কিন বাহিনী। সেই নির্দেশ উপেক্ষা করে জাহাজটি এগিয়ে যাওয়ার পর, দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র ছোড়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। এতে জাহাজটির স্টিয়ারিং ব্যবস্থা অচল হয়ে যায়।


মার্কিন বাহিনীর দাবি, ইরানকে ঘিরে নৌ-অবরোধ কার্যকরের পর ৫৫টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করে দেয়া হয়েছে। তিনটি জাহাজকে অচল এবং আরও দুটি জাহাজে তল্লাশি চালানো হয়েছে।


এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের দাবি, মার্কিন নৌ-অবরোধ বহাল থাকা পর্যন্ত হরমুজ প্রণালি খোলা হবে না। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা হচ্ছে না বলেও জানিয়েছেন তিনি। তৃতীয় পক্ষের মাধ্যমে বার্তা আদান-প্রদান চলছে বলে জানান তিনি।


এমন উত্তেজনার মধ্যেই তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সৈয়দ মোহসিন নাকভির সঙ্গে বৈঠক করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। পাকিস্তান বলছে, যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতার কাছাকাছি পৌঁছেছে। একই সময়ে হরমুজ প্রণালী নিয়ে ওমান ও ইরানের আলোচনাও গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছে। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানিয়েছেন, দুই দেশের আলোচনা এখন ‘ক্রিটিক্যাল পয়েন্টে’।


তবে কূটনৈতিক তৎপরতার মধ্যেও নতুন হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মঙ্গলবার ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের বিরুদ্ধে বাব আল-মান্দাব প্রণালিতে একটি কার্গো জাহাজে হামলার অভিযোগ উঠেছে। ইয়েমেনের সরকারি সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় বেশ কয়েকজন নিহত হয়েছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com