ইউক্রেনে ভয়াবহ রুশ হামলায় নিহত ১২, বহু মানুষ আহত
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬, ০৮:৫০
ইউক্রেনে ভয়াবহ রুশ হামলায় নিহত ১২, বহু মানুষ আহত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অঅ-অ+

ইউক্রেনজুড়ে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১২ জন নিহত ও আরও বহু মানুষ আহত হয়েছেন। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে জাপোরিঝঝিয়া শহরে। হামলায় উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।


সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, রাশিয়া তার মিত্র উত্তর কোরিয়ার কাছ থেকে আরও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সেনা পাচ্ছে বলে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মঙ্গলবার (১১ আগস্ট) সতর্ক করেছিলেন। এর পরদিনই ইউক্রেনে রাতভর এই হামলা চালানো হলো।


উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এরই মধ্যে ইউক্রেনে রাশিয়ার চার বছর ধরে চলা আগ্রাসনকে সমর্থন দিতে হাজার হাজার সেনা এবং বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছেন। জেলেনস্কি বলেন, ইউক্রেনের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেপণাস্ত্রের ঘাটতি কাজে লাগাতে চাইছে রাশিয়া। যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হওয়ার পর এই ঘাটতি আরও বেড়েছে। একই সময়ে ওয়াশিংটন ইরান যুদ্ধের দিকে মনোযোগ দিয়েছে।


সামাজিক যোগাযোগমাধ্যমে জেলেনস্কি বলেন, ‘রাশিয়ার প্রতিটি পদক্ষেপ অর্থাৎ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়ানো, উত্তর কোরিয়ার সামরিক সরঞ্জাম আনা এবং সেনা সমাবেশের প্রস্তুতির এসব পদক্ষেপই দেখাচ্ছে যে মস্কো শান্তির জন্য নয়, বরং সংঘাত আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে।’


এদিকে রাশিয়ার রাতভর হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরিঝঝিয়া শহর। জেলেনস্কি জানিয়েছেন, সেখানে অন্তত ছয়জন নিহত ও আরও ১৯ জন আহত হয়েছেন। জাপোরিঝঝিয়া সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি প্রকাশ করেছেন। এতে ভবন ও যানবাহনে আগুন জ্বলতে দেখা যায়।


জেলেনস্কি বলেন, ‘শহরটিতে উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, জিরকন ক্ষেপণাস্ত্র এবং গাইডেড বোমা দিয়ে হামলা চালানো হয়েছে। বেসামরিক অবকাঠামোর সর্বোচ্চ ক্ষতি করাই ছিল এই নৃশংস হামলার উদ্দেশ্য।’


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected] ​, [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com