
পরিবেশের ভারসাম্য রক্ষা ও ঢাকাকে বাসযোগ্য করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকাকে সবুজে ভরে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। রাজধানীর বায়ুদূষণ কমাতে প্রতিদিন বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি চালানোর কথা জানান তিনি।
সোমবার (১০ আগস্ট) সকালে মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।
প্রশাসক বলেন, ঢাকায় গাছপালা কমে যাওয়ায় বায়ুদূষণ বেড়েছে। পরিবেশ রক্ষা ও কার্বন ডাই-অক্সাইড কমাতে বেশি করে গাছ লাগানোর বিকল্প নেই।
তিনি জানান, ইতোমধ্যে মতিঝিল ও বিভিন্ন নির্বাচনী এলাকায় গাছের চারা বিতরণ করা হয়েছে। ধারাবাহিকভাবে কামরাঙ্গীরচর ও খিলগাঁওসহ দক্ষিণ সিটির বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি চলবে। শিক্ষার্থীদের নিজ নিজ বাড়ি, ছাদ কিংবা টবে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]