
দীর্ঘ দুই বছর পর বাংলাদেশিদের জন্য আগামী রবিবার (২৮ জুন) থেকে ভারতের পর্যটন ভিসা চালু হবে বলে জানিয়েছেন ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর যমুনায় ভারতীয় ভিসা সেন্টারে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
বৃহস্পতিবার (২৫ জুন) রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পরিচয় পত্র পেশ করেন দীনেশ ত্রিবেদী। এরপরেই আইভ্যাক ভিসা সেন্টার পরিদর্শন করেন তিনি।
ভিসা সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান,জানান, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনার ভিসা সেন্টার থেকে একযোগে ভিসার কার্যক্রম শুরু হবে। তিনি বলেন, তিনি যখন বাংলাদেশে বেনাপোল হয়ে আসছিলেন, তখনই ভিসার প্রশ্নটি উঠেছিল। তিনি দেখেছেন, ভিসা খুব জরুরি একটি বিষয়। তাই এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে গত ১২ জুন দীনেশ ত্রিবেদী ভারতীয় হাইকমিশনার হিসেবে বাংলাদেশে আসেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]