সংসদ অধিবেশন থেকে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ২১:৪৬
সংসদ অধিবেশন থেকে গুরুত্বপূর্ণ কোনো রাষ্ট্রীয় কাজ নেই
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জাতীয় সংসদের অধিবেশন চলাকালীন মন্ত্রীদের অনুপস্থিতি এবং অধিবেশন কক্ষের ভেতরে ছোট ছোট গ্রুপে গল্প বা শৃঙ্খলাভঙ্গের ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, রাষ্ট্রীয় যেকোনো কাজের চেয়ে সংসদ অধিবেশন বেশি গুরুত্বপূর্ণ এবং এটি অন্য সবকিছুর ওপর প্রাধান্য পায়।


মঙ্গলবার (২৩ জুন) সংসদের বাজেট অধিবেশনের শুরুতেই মন্ত্রীসহ সংশ্লিষ্টদের অনুপস্থিতি ও সংসদ চলাকালীন বিভিন্ন গ্রুপ আলোচনার বিষয়ে আপত্তি তোলেন বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।


জবাবে স্পিকার সবাইকে সংসদে অংশ নেয়া ও অধিবেশন চলাকালে ছোট ছোট গ্রুপে আলোচনা করতে নিষেধ করে অধিবেশনে, সংসদ সদস্যদের মনোযোগ দিয়ে কথা শোনার আহ্বান জানান।


এরআগে, পয়েন্ট অব অর্ডারে, পটুয়াখালী ২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদের নোটিশের প্রেক্ষিতে অনুপস্থিত তিন সংসদ সদস্যদের নিয়ে স্পিকার বলেন, মির্জা আব্বাসের পাওয়া চিঠি অনুযায়ী তার শারীরিক অবস্থা উন্নতির দিকে। বাকি দুজনের সংসদে ফেরা নিয়ে মামলা এখনও চলমান। তবে, গুজব কখনো জাতীয় সংসদের বিবেচ্য বিষয় নয় বলেও জানিয়ে দেন স্পিকার।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com