জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: চিফ হুইপ
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১৪:১৬
জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: চিফ হুইপ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জ্বালানি সংকট নিরসনে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। এ সময় প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরে জ্বালানি খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।


মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।


চিফ হুইপ বলেন, সব সরকারি অফিস ও ফ্যাক্টরিতে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের চেষ্টা শুরু করেছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে আছেন, চীনের সঙ্গে সৌরবিদ্যুৎ প্রসঙ্গে বড় কিছু চুক্তি হবে।


সেমিনারে জাতীয় বাজেটের প্রেক্ষাপটে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্ভাবনা ও করণীয় নিয়ে আলোচনা হয়। বিশেষভাবে পাকিস্তানের সৌরবিদ্যুৎ খাতে দ্রুত অগ্রগতির অভিজ্ঞতা তুলে ধরা হয়। আলোচনায় বলা হয়, ব্যাংক ঋণের ওপর অতিরিক্ত নির্ভর না করে ব্যক্তিগত বিনিয়োগ ও অর্থায়নের মাধ্যমে পাকিস্তান অল্প সময়ের মধ্যে সৌরবিদ্যুৎ ব্যবহারে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।


বক্তারা বলেন, জাতীয় গ্রিডের বিদ্যুতের ঘাটতি পূরণে সৌরবিদ্যুৎ একটি কার্যকর বিকল্প উৎস হতে পারে। পাশাপাশি জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমিয়ে দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেন তারা।


আলোচকরা আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতের বিকাশে দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকারের নীতিগত সহায়তা ও প্রণোদনা প্রয়োজন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com