চিতলমারীতে দোকানিকে কুপিয়ে হত্যা
প্রকাশ : ০৭ মে ২০২৬, ১৪:৪৭
চিতলমারীতে দোকানিকে কুপিয়ে হত্যা
বাগেরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাগেরহাটের চিতলমারীতে মুজাহিদুল ইসলাম (৪০) নামে এক দোকানিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।


বৃহস্পতিবার (৭ মে) সকালে উপজেলার হিজলা এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত মুজাহিদুল ইসলাম উপজেলার হিজলা গ্রামের ছরোয়ার মোল্লার ছেলে ও অভিযুক্ত বাইজিদ একই গ্রামের বাদশা শেখের ছেলে।


চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, চিতলমারী উপজেলার হিজলা এলাকায় মুজাহিদুল ইসলামের দোকান থেকে বাইজিদ নামের এক যুবক জুস কেনাকে কেন্দ্র করে তর্কে জড়ায়। এক পর্যায়ে কোনো কিছু বুঝে ওঠার আগেই অভিযুক্ত বাইজিদ কাঁচি দিয়ে মুজাহিদুল ইসলামকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।


তিনি জানান, ঘটনার পর বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত বাইজিদের বাড়িঘরে ভাঙচুর চালিয়ে তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহত অবস্থায় তাকে আটক করে।


বিবার্তা/রাজু/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com