এবার বাড়ল লঞ্চ ভাড়া
প্রকাশ : ০৬ মে ২০২৬, ২০:৫৪
এবার বাড়ল লঞ্চ ভাড়া
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জ্বালানির দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দূরপাল্লার বাসের পর এবার লঞ্চের ভাড়া বাড়ানো হয়েছে।


মঙ্গলবার (৫ মে) নৌপরিবহন মন্ত্রণালয় থেকে পুনর্নির্ধারণ করা ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে।


পুনর্নির্ধারণকৃত ভাড়ার তালিকা অনুযায়ী, লঞ্চে প্রথম ১০০ কিলোমিটার দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২ টাকা ৭৭ পয়সা থেকে ১৮ পয়সা বাড়িয়ে ২ টাকা ৯৫ পয়সা করা হয়েছে। পাশাপাশি ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ২ টাকা ৩৮ পয়সা থেকে ১৪ পয়সা বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে।


এ ছাড়াও লঞ্চে জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা থেকে ৩ টাকা বাড়িয়ে ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। পুনর্নির্ধারিত এই ভাড়া মঙ্গলবার থেকেই কার্যকর হবে বলেও জানিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়।


উল্লেখ্য, জ্বালানির মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সম্প্রতি আন্তঃজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটের বাসের ভাড়া বাড়ানো হয়। গত ২৪ এপ্রিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের ওয়েবসাইটে আন্তঃজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটের বাসযাত্রীদের জন্য নতুন নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করা হয়।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com