
প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে স্বাধীনতা দিতে চাই জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, এখানে যেন জঙ্গি কারখানায় পরিণত না হয় তাও দেখতে হবে। আমরা আর কোনো হলি আর্টিজানের মতো ঘটনা চাই না।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর বনানীতে একটি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে মালিকরা অলাভজনক দাবি করেন। কিন্তু এর থেকে প্রাপ্ত অর্থ কোথায় যায় তা আমরা জানি না। আজকের এই অনুষ্ঠানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো আমাদের মাধ্যমে শুনে দ্রুতই সমাধানের ব্যবস্থা নিবেন।
তিনি আরও বলেন, মালয়েশিয়া যদি রাতারাতি তাদের শিক্ষার পরিস্থিতি বদলাতে পারে, আমরা কেন পারব না? আমরা চাইলেই শিক্ষা খাতে সবচেয়ে বেশি উপার্জন করতে পারি। আমি নকল করব তাদের যারা ভালো করেছে।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান ১৬ দিন শিক্ষামন্ত্রী থেকে যত কাজ করেছেন৷ আমি ১৬ বছরেও তত কাজ করতে পারব না।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]