
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানিয়েছেন, পশ্চিমবঙ্গে ক্ষমতার পালাবদলে ‘পুশ-ইন’ (অবৈধভাবে মানুষ ঠেলে দেওয়া) সংক্রান্ত কোনো ঘটনা ঘটলে বাংলাদেশ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গে ক্ষমতার পরিবর্তনের পর যদি কোনো ধরনের পুশ-ইনের ঘটনা ঘটে, তবে ঢাকা তার পাল্টা ব্যবস্থা নিতে দ্বিধা করবে না।’
এ সময় ড. খলিলুর রহমান আরও জানান, চীন ও ভারতের প্রতি প্রধানমন্ত্রীর বিশেষ প্রতিশ্রুতি রয়েছে। বর্তমানে দুই দেশের প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময় ও শিডিউল মিলিয়ে সফরের বিস্তারিত পরিকল্পনা নিয়ে কাজ চলছে।
পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, জুন মাসে বন্ধু দেশ চীন অথবা ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে অন্যতম প্রধান গুরুত্ব পাবে তিস্তা মহাপরিকল্পনা। এর বাস্তবায়ন নিয়ে প্রধানমন্ত্রীর দৃঢ় অঙ্গীকার রয়েছে এবং চীন সফরে এই বিষয়টি বিস্তারিত আলোচনায় আসবে বলে জানান তিনি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]