চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১, আহত ৬১
প্রকাশ : ০৫ মে ২০২৬, ১১:১৯
চীনে আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহত ২১, আহত ৬১
চীনের হুনান প্রদেশে আতশবাজি কারখানায় বিস্ফোরণের পর আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন অগ্নিনির্বাপক কর্মীরা
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

চীনের হুনান প্রদেশে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ২১ জন নিহত এবং ৬১ জন আহত হয়েছেন।


সোমবার (৪ মে) স্থানীয় সময় বিকেল ৪টা ৪০ মিনিটে লিউইয়াং শহরের হুয়াশেং ফায়ারওয়ার্কস কারখানায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মঙ্গলবার (৫ মে) পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।


রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানিয়েছে, বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ৬১ জন। ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা কারখানার আশপাশের তিন কিলোমিটার এলাকার লোকজনকে সরিয়ে নেন।


উদ্ধার ও চিকিৎসা কার্যক্রমে প্রায় ৫০০ কর্মী অংশ নেন। ভবনের ভেতরে আটকে পড়াদের খুঁজে বের করতে রোবটও ব্যবহার করা হয়। বিস্ফোরণের কারণ অনুসন্ধানে নেমেছে পুলিশ।


কর্তৃপক্ষ জানায়, কারখানার ভেতরে থাকা দুটি গানপাউডার গুদাম উদ্ধারকাজে ঝুঁকি তৈরি করছিল। দ্বিতীয় দফা দুর্ঘটনা এড়াতে এলাকা আর্দ্র রাখাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।


বিস্ফোরণের তীব্রতায় আশপাশের এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কাছাকাছি একটি আবাসিক ভবনের জানালার কাচ ভেঙে যায় বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি।


চীনের প্রেসিডেন্ট শি জিনপিং নিখোঁজদের খুঁজে বের করা এবং আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দিয়েছেন। পাশাপাশি দুর্ঘটনার কারণ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলেছেন তিনি।


স্থানীয় এক বাসিন্দা জানান, বিস্ফোরণের প্রভাবে তাঁর বাড়ির জানালার কাচ ভেঙে গেছে এবং দরজা-জানালার কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। আতঙ্কে অনেকেই এলাকা ছেড়ে চলে গেছেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com