কয়েক দিনের বৃষ্টির পরও বিশ্বে দূষিত শহরের তালিকায় প্রথম ঢাকা
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৯:৪৭
কয়েক দিনের বৃষ্টির পরও বিশ্বে দূষিত শহরের তালিকায় প্রথম ঢাকা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে মেগাসিটি ঢাকাও বায়ুদূষণের কবলে। তবে বৃষ্টি হলে শহরটির বায়ুমানে কিছুটা উন্নতি হয়। কিন্তু এবার কয়েক দিনের বৃষ্টিতেও ঢাকার বাতাসে উন্নতি হয়নি।


মঙ্গলবার (৫ মে) সাতসকালে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান প্রথম। শহরটির বায়ুমানের স্কোর ১৬৭, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।


একই সময়ে দূষিত শহরের তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের চেংদু শহর। শহরটির বায়ুমানের স্কোর ১৫৬। এছাড়া ১৫৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে কুয়েত সিটি, ১৪৪ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ভারতে দিল্লি।


আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।


এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com