
পবিত্র রমজান মাস উপলক্ষে নিম্ন আয়ের মানুষের জন্য সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রম আগামীকাল থেকে জেলা পর্যায়ে শুরু হবে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, রমজান মাসে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। দুধ, ডিম ও মাংস সুলভ মূল্যে বিক্রির মাধ্যমে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের ওপর ব্যয়চাপ কমানো হবে।
তিনি আরও বলেন, আমার অঙ্গীকার অনুযায়ী টাঙ্গাইলের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছি। রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ মানুষ যেন স্বস্তিতে ইবাদত করতে পারেন, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে।
সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]