শিরোনাম
সব চ্যালেঞ্জ ধাপে ধাপে মোকাবিলা করা হবে: পরিবেশমন্ত্রী
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪৪
সব চ্যালেঞ্জ ধাপে ধাপে মোকাবিলা করা হবে: পরিবেশমন্ত্রী
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সবার আগে মানুষের প্রত্যাশা পূরণের চেষ্টা থাকবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু। চ্যালেঞ্জগুলো আরও কয়েকদিন পর স্পষ্টভাবে বোঝা যাবে। এসব চ্যালেঞ্জ ধাপে ধাপে মোকাবিলা করা হবে।


বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের কাছে দেওয়া প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।


সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আজ আমাদের প্রথম দিন। চ্যালেঞ্জগুলো আরও কয়েকদিন পর স্পষ্টভাবে বোঝা যাবে। তবে পরিবেশের চ্যালেঞ্জ এখন বিশ্বব্যাপী।


তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বজুড়ে আবহাওয়ার বড় ধরনের পরিবর্তন হচ্ছে। এর সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের বন-জঙ্গল রক্ষা, কৃষি উৎপাদনশীলতা বজায় রাখা এবং লবণাক্ত জমিতে কীভাবে ফসল উৎপাদন বাড়ানো যায়-এসব বিষয়ই এখন বড় চ্যালেঞ্জ।


মন্ত্রী আরও বলেন, এসব চ্যালেঞ্জ ধাপে ধাপে মোকাবিলা করা হবে। আমাদের অভিজ্ঞ মন্ত্রিসভা সম্মিলিতভাবে কাজ করবে-খাদ্য উৎপাদন থেকে শুরু করে সার্বিক উন্নয়ন- সবক্ষেত্রে মানুষের প্রত্যাশা পূরণে চেষ্টা থাকবে।


তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া সম্ভব হবে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com