
ত্রয়োদশ জাতীয় সংসদের নবগঠিত সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আজ (১৮ ফেব্রুঢারি) সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের প্রথম দিনে এটি তার প্রথম ভাষণ।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় ভাষণটি একযোগে সম্প্রচার করবে বাংলাদেশ টিলিভিশন ও বেতার। এছাড়া দেশের সব টেলিভিশন চ্যানেলকে ভাষণটি জনস্বার্থে বিটিভির সৌজন্যে সম্প্রচারের জন্য অনুরোধ করা হয়েছে।
গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত ৫০ সদস্যের মন্ত্রিসভা (২৫ মন্ত্রী, ২৪ প্রতিমন্ত্রী) শপথ নিয়েছে।
আজ দুপুরে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিপরিষদের সদস্যরা রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন।
এর আগে তাঁরা জাতীয় স্মৃতিসৌধে একাত্তরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]